মালদা জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেস এর পক্ষ থেকে শনিবার গাজোলের অন্নদা শঙ্কর সদনে তৃনমূলের একটি কর্মী সভা করা হয়। আজ এই কর্মী সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সভাপতি কিষাণ ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের সভাপতি বেচারাম মান্না, মালদা জেলা এই সংগঠনের সভাপতি রঞ্জন কুমার সিংহ, গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, প্রাক্তন বিধায়ক সুশীল চন্দ্র রায়, তৃনমূল নেতা রঞ্জিত বিশ্বাস, অরবিন্দ ঘোষ সহ অন্যান্য কর্মী সমর্থকেরা।
আজ এই সভায় মালদা থেকে প্রচুর কর্মী যোগদান করে। কর্মী সভায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নেতা বর্গরা। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবং নিজেদের দলের কর্মীদের মনোবল বাড়াতে আজ এই কর্মী সভা করা হয় তৃনমূলের পক্ষ থেকে।